• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন – IPCSBDPress

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।শুক্রবার বিকেলে উপজেলার ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে মনোহরদী উপজেলা রোডের আসমত আলী ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশন-এর প্রতিনিধি খন্দকার সেলিম রাজা।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নব যুগান্তর প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি-র প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্, কোষাধ্যক্ষ নব যুগান্তর-এর প্রতিনিধি মোঃ সোলেমান গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশন-এর প্রতিনিধি মাওলানা এমরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক চ্যানেল ২১ নিউস টেলিভিশন-এর প্রতিনিধি মোঃ হিমেল মিয়া দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নব যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ রুবেল ভূঁইয়া সহ আরও অনেকে।মোট ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা যুক্ত হয়েছেন।সভাপতি মোবারক হোসেন নাদিম বলেন, “আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রাজা বলেন, আমরা সবাই একটি পরিবার।সব সময় ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব। আমরা সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করব।সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল বলেন, আমরা সব সময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করব এবং সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমরুল ইসলাম।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category