• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মনোহরদীর খিদিরপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মনোহরদীর খিদিরপুরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীরআহমদপুর গ্রামে রবিবার রাতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি শরিয়ত উল্লাহ মেম্বারের বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে আয়োজন করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন (বকুল)। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মনোহরদী–বেলাব আসনের ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন।
এছাড়া উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী মাঈন উদ্দিন বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য রাকিবুল ইসলাম, যুবদল নেতা রুহুল আমিন শৈকত, রাসেল মিয়া, জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, যুবদল নেতা এমদাদুল হক ইদ্রিসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রনেতা মামুন পারভেজসহ ছাত্রদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, তিনি মনোহরদী–বেলাব আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জামায়াতকে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করেন এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category