• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল— “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”।
শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আঃ হান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর গবেষণা, বিজ্ঞানভিত্তিক মডেল এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। অতিথিরা প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের মূল চালিকাশক্তি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও উৎসাহিত করেন।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং মনোহরদীতে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category