• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার১

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম:
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে অত্র থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মনোহরদী থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তায় অবস্থানকালে গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, পশ্চিম বীরগাঁও এলাকায় হাসেম সাবেরি চিশতি মাজার শরীফের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯টার দিকে পশ্চিম বীরগাঁও গ্রামের বাসিন্দা মাসুদ (৪২), পিতা মৃত মফিজ উদ্দিন-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category