• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ২
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের একটি ব্রিক ফিল্ড সংলগ্ন বস্তির কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম (১৯), পিতা: মোঃ ওমর ফারুক, গ্রাম: কোচের চর; উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করেছে পুলিশ।
পরবর্তীতে আটককৃতদের মনোহরদী থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম বলেন, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category