• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

মনোহরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠি

মো হিমেল মিয়া। মনোহরদী, নরসিংদী।
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে জড়ো হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এনসিপি এখনো আঁতুরঘর থেকে বেরোতে পারেনি, তারা বিএনপি ও তারেক রহমানকে লক্ষ্য করে চক্রান্তে লিপ্ত।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ভিপি মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category