• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও মাহামুদুল হাসান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং মনোহরদী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, নাগরিক সমস্যা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল, সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এমরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ্, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-মমিন হোসাইন সজিব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য আব্দুর রাকিব, আল-আমিন ও হিমেল মিয়াসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মাহামুদুল হাসান বলেন, “মনোহরদীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। জনগণের সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় সাংবাদিকরা মনোহরদী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, নাগরিক সেবা ও উন্নয়নসংক্রান্ত বিষয় ইউএনওর সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি মনোহরদীর উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে। সভায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category