• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভাইয়ের হত্যার বিচার নয়, সম্পত্তির দিকেই নজর আবুল কাসেম বাদশার

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

[ad_1]

‎নারায়ণগঞ্জের বহুল আলোচিত মহানগর যুবদল নেতা মরহুম আনোয়ার হোসেন আনু হত্যাকাণ্ড আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

‎ সাম্প্রতিক সময়ে তার সহোদর আবুল কাসেম বাদশার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারকে ঘিরে পুরোনো ঘটনাগুলো পুনরায় সামনে আসছে এবং জনমনে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে তিনি কি সত্যিই ভাইয়ের হত্যার বিচার চান, নাকি শুরু থেকেই তার লক্ষ্য ছিল নিহত ভাইয়ের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা?

‎ঘটনার শুরু থেকেই নানা অসংগতি ও অভিযোগ সামনে আসে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন আনুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগেই তার বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও ব্যক্তিগত সম্পদ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আনুর মেয়ের বিয়ের জন্য প্রস্তুত রাখা প্রায় ৬০ থেকে ৭০ ভরি স্বর্ণ, নগদ ২০-২৫ লাখ টাকা এবং ব্যবহৃত গাড়ি দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন তার ভাই আবুল কাসেম বাদশা ও তার সহযোগীরা।

‎শুধু সম্পদ সরিয়ে নেওয়াই নয়, অভিযোগ আছে শোকাহত পরিবারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। আনুর সন্তানদের দাবি, বাবার মরদেহ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি তাদের। বরং একটি পূর্বপরিকল্পিত নাটকের অংশ হিসেবে তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়, এমনকি মারধর করে হত্যার দায় স্বীকার করানোর চেষ্টা চালানো হয়। বিষয়টি সে সময় বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও উঠে আসে, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করে তোলে।

‎আনুর ছেলে সারিদ হোসেনের বক্তব্য অনুযায়ী, তাদেরকে জোরপূর্বক আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং থানায় নিয়ে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। তিনি আরও জানান, মামলার এজাহার আগে থেকেই প্রস্তুত ছিল, যা এই পুরো ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করে।

‎অন্যদিকে, সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধও এই ঘটনার পেছনে বড় কারণ হিসেবে সামনে এসেছে। জানা যায়, আনোয়ার হোসেন আনু জীবদ্দশায় প্রায় ৩৩ শতাংশ জমি তার ছেলে-মেয়ের নামে লিখে দেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিরোধ চরমে ওঠে। সেই বিরোধই কি শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয় এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

‎পরবর্তীতে দেখা যায়, একদিকে যেখানে আবুল কাসেম বাদশা নিজেকে হত্যা মামলার বাদী হিসেবে উপস্থাপন করছেন, অন্যদিকে তিনি দেওয়ানি আদালতে গিয়ে আনুর সম্পত্তির দলিল বাতিলের আবেদন করেন এবং মিউটেশন বাতিল চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। একই ব্যক্তির এই দ্বৈত অবস্থান জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।
‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পুরো ঘটনাপ্রবাহে একটি সুস্পষ্ট দ্বন্দ্ব বিদ্যমান। একদিকে বিচার চাওয়ার দাবি, অন্যদিকে সম্পত্তি দখলের ধারাবাহিক প্রচেষ্টা এই দুইয়ের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে, তা উপেক্ষা করার মতো নয়। বরং এতে ধারণা আরও জোরালো হচ্ছে যে, হত্যাকাণ্ডের বিচার চাওয়ার আড়ালে অন্য কোনো স্বার্থ কাজ করেছে।

‎এদিকে ফতুল্লা থানা পুলিশের হস্তক্ষেপে আনুর বাড়ি ও গাড়ি উদ্ধার হওয়ার ঘটনাও প্রমাণ করে, সম্পত্তি দখলকে কেন্দ্র করে পরিস্থিতি কতটা জটিল আকার ধারণ করেছিল।

‎তবে এ সকল গুরুতর অভিযোগের বিষয়ে আবুল কাসেম বাদশার পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—তিনি কি সত্যিই একজন শোকাহত ভাই হিসেবে ন্যায়বিচারের জন্য লড়ছেন, নাকি এই পুরো প্রক্রিয়া ছিল সম্পত্তি নিজের আয়ত্তে নেওয়ার একটি কৌশল?

‎সবকিছু মিলিয়ে, আনোয়ার হোসেন আনুর হত্যাকাণ্ড এখন শুধু একটি ফৌজদারি মামলা নয়; এটি রূপ নিয়েছে পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি বিরোধ এবং রাজনৈতিক প্রভাবের জটিল সমীকরণে। স্থানীয়দের দাবি, প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ ও গভীর তদন্ত এখন সময়ের দাবি



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category