• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

[ad_1]

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির বিতর্কিত নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর ১২২ বস্তা মাছ লুটের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলার আবেদন  করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন আরফাত চৌধুরী। এর আগে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া পয়েন্ট এলাকায় মাছ লুটের ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে। 

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, আরফাত চৌধুরীর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট তার মালিকানাধীন ১২২ বস্তা মাছ জোরপূর্বক নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে সিন্ডিকেটটি ১০০ বস্তা মাছ ফেরত দিতে বাধ্য হয়। তবে অভিযোগ রয়েছে, মাছ ফেরতের বিনিময়ে ব্যবসায়ীর কাছ থেকে ‘লেবার খরচ’ বাবদ দুই লাখ টাকা আদায় করা হয়েছে। এখনও বাকি ২২ বস্তা মাছ ফেরত দেওয়া হয়নি। মাছ ফেরতের দাবি করায় তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ঘটনার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরফাত চৌধুরী ও তার সহযোগীরা তাকে জিম্মি করে নিজেদের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করেছে।

এই ঘটনার প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংগঠনের নেতারা এক বিবৃতিতে বলেন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এতে অপরাধীরা আরও উৎসাহিত হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category