• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, আদমজীনগর।

গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে বিল্লাল ওরফে ওসমান (৩০) এবং সোনাকান্দা স্কুল মাঠ এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সোয়েব (২৮)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে বন্দর উপজেলা পরিষদ সংলগ্ন বালিয়াগাও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব সদস্যরা এবং দুইজনকে আটক করে।

র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় র‍্যাব-১১ এর উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১০(৬)২৬।

পরে সোমবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category