• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বন্দরে সাবেক কাউন্সিলর পুত্রকে কুপিয়ে টাকা লুট, আটক ১

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে সাবেক কাউন্সিলরের ছেলে ব্যবসায়ী নাহিদ সরকারকে কুপিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘কাটা সিফাত’ বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বন্দরের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাহিদ সরকার (২২) বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী নাহিদ সরকার ক্রাউন সিমেন্ট কোম্পানির সেলসম্যান মিসকানকে সঙ্গে নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। দুপুরে বৌবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তার কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

পরে স্থানীয় লোকজন আহত নাহিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি ছুরি ও দুইটি চাপাতিসহ রক্তমাখা চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এছাড়া সন্দেহভাজন এক ছিনতাইকারীর পিতাকে আটক করা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category