• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আটক চোর

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন মিজানুর রহমান (৩২) নামে এক ব্যক্তি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে এসময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

আটক মিজানুর রহমান বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালী এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে রোববার (২৪ মে) দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় আটক মিজানুরসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর- ৪০(৫)২৬ এবং ধারা- ৩৭৯, পেনাল কোড-১৮৬০।

পুলিশ জানিয়েছে, রোববার ভোররাত আড়াইটার দিকে বন্দর থানাধীন আমিরাবাদ অটোস্ট্যান্ডের সামনে এ চুরির ঘটনা ঘটে।

মামলার বাদীর বরাত দিয়ে জানা যায়, ওই সময় একদল চোর পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয়। তবে দেউলী চৌরাপাড়া এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে জব্বার, আল আমিনসহ আরও অজ্ঞাত ২ থেকে ৩ জন পালিয়ে যায়।

এ ঘটনায় প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category