• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জোবায়ের (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত জোবায়ের পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার কলাবাগ মহল্লার আব্দুর রহিম মিয়ার ছেলে।

বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো এক সময় পুরান বন্দর চৌধুরীবাড়ী শহিদী মসজিদ সংলগ্ন হাজী সিরাজুল ইসলাম বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে নেমে একপর্যায়ে জোবায়ের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর সঙ্গীয় ফোর্সসহ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানায়, মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ গ্রহণের জন্য লিখিত আবেদন করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category