• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন  ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক নারীকে (৪১) ধর্ষণ এবং তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গত মঙ্গলবার (২৩ জুন) রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচয়ের সূত্রে প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন তিনি বাসায় গিয়ে কথাবার্তার একপর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, মামলার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category