• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ডাকাত সরদার ভাল্লুকসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে এসএফ ডেনিম অ্যাপারেলসে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি ও মালামাল লুটের ঘটনায় ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুকসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো— বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচরা এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে নূরে আলম ওরফে ভাল্লুক (৪৮), ফুলহর এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে ইয়াছিন (৩৪) এবং উত্তর লক্ষণখোলা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সালাহউদ্দিন (৪৫)।

 

পুলিশ জানায়, শনিবার (৯ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১০ মে) দুপুরে বন্দর থানায় দায়ের করা ডাকাতি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের তালতলা এলাকায় নির্মাণাধীন এসএফ ডেনিম অ্যাপারেলসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

 

২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজারসহ চারজন নাইট গার্ডকে জিম্মি করে বেঁধে ফেলে। পরে নাম্বার প্লেটবিহীন একটি পিকআপে করে প্রায় ৪ টন রড, স্টোররুম ভেঙে ৪৫ কয়েল ইলেকট্রিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট, একটি পানির পাম্পসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

ডাকাতদের হামলায় সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নাইট গার্ড ওমর ফারুক আহত হন।

 

এ ঘটনায় বন্দর থানায় দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সরদারসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category