• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরের চরঘারমোড়ায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চরঘারমোড়া এলাকায় জেলা পরিষদের অর্থায়নে চলমান ড্রেন নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর পক্ষে চরঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম মিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, জনবহুল চরঘারমোড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে জেলা পরিষদ একটি ড্রেন নির্মাণ প্রকল্প গ্রহণ করে। বর্তমানে কাজ চলমান থাকলেও নির্মাণের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

এলাকাবাসীর দাবি, প্রকল্পে নির্ধারিত ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজের সময় সংশ্লিষ্ট ঠিকাদার বা তার কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায়নি। ফলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত জেলা পরিষদের কোনো কর্মকর্তা সরেজমিনে তদন্ত বা পরিদর্শনে আসেননি।

 

এদিকে, ড্রেন নির্মাণকাজের কারণে এলাকাবাসীর চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় সমাজসেবক হাজী আলিম মিয়ার জামাতা মো. সেলিম মিয়া নিজ উদ্যোগে কাঠের ব্যবস্থা করে একটি অস্থায়ী চলাচলের পথ তৈরি করে দেন, যা স্থানীয়দের যাতায়াতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে।

 

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category