• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এহসান চৌধুরী ফারুককে সভাপতি এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নতুন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হামিদুর রহমান চৌধুরী ও এম. এ. হোসাইন সাঈদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন চৌধুরী, আলতাফ সরকার ও চৌধুরী জাফর সাদেক। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শরিফ চৌধুরী।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সিরাজুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রাহাত চৌধুরী।

কমিটির সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন একরামুল কবির মামুন, নিয়াজ মোহাম্মদ মাসুমসহ মোট ৪১ জন সদস্য। পাশাপাশি একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— চৌধুরী মোহাম্মদ মাহাবুব, হাজী শাহ আলম, জামাল উদ্দিন চৌধুরী, সৈয়দ ওবায়েদ উল্লাহ, শাহজাহান ভূঁইয়া, রুমি চৌধুরী, কাজী দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, মোস্তফা হাবিব চিশতী চৌধুরী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি এহসান চৌধুরী ফারুক বলেন, “মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “মসজিদের সুশৃঙ্খল পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের সেবার মানোন্নয়নে কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন।”

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী তাদের সফলতা ও কল্যাণ কামনা করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category