• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ফতুল্লায় ১৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাত পৌনে ১০ টার দিকে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুর রশিদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবির পাড়া এলাকায়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category