• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌবাজার, শাহি মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নিজাম উদ্দিন (৩৪), গনেশ (৪৭), জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), মামুন (২৬), নুর আলম বাবু (৪০), নাসিম (৩০), সামাদ (২৭) ও টুটুল (৩৯)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ সংক্রান্ত তথ্য যাচাইয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে আরও তদন্ত চলছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category