• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি জটিকা মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন বন্দর এলাকার মোস্তাকিমের ছেলে সানি এবং আফসারের ছেলে সিয়াম। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া তারা বন্দর এলাকার চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের সহযোগী হিসেবেও পরিচিত।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় ব্যানার ছাড়াই আকস্মিকভাবে একটি জটিকা মিছিল বের করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে থাকে।

মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, ছাত্রদল নেতা রিয়াদ এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিমেল, শান্ত ও জলিলের নেতৃত্বে ধাওয়া দিলে মিছিল থেকে দুইজনকে আটক করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আটক দুইজনকে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category