• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসীন-সম্পাদক বাবুল

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

[ad_1]

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন এ কে এম মহসীন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা পান ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৪ ভোট পেয়ে জয়ী হন বাবুল তালুকদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ ফারুকী পান ৭৩ ভোট।

দুটি সহ-সভাপতি পদে নির্বাচিত হন মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম। মশিউর রহমান সুমন ১০৯ ভোট ও জাহিদুল ইসলাম ৮৪ ভোট পেয়েছেন।

দেলোয়ার হোসেন বাদল ৭২ ভোট ও জাহিদুল ইসলাম সজল ৭০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব।

অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার ৭০ ভোট পেয়ে এবং দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী ৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

চারটি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম ও কাজল হাজরা।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ চলে। রাত সাড়ে ১২টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category