• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে: নাহিদ ইসলাম

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

[ad_1]

দেশ গণতন্ত্র থেকে আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

বুধবার (৪ মার্চ) সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন  বিএনপি, জামায়াতসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারাও ।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন। সংসদে এ বিষয়ে কথা বলা হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে দেশে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে। দেশের পরিস্থিতি গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে দল থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category