• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জামায়াত ও এনসিপির আরো ২ নেতা

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

[ad_1]

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আরও দুই নেতা। তারা হলেন- জামায়াতের সাবেক আমির ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

জামায়াত এবং এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকার অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দুরুহ হওয়ায়, আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। 

ডা. তাহের বলেন, আমির ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দেবেন। এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সমকালকে জানিয়েছেন, তাসনিম জারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

অতীতে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সরকারপ্রধানদের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা। এই প্রথম ক্ষমতায় নেই, এমন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বিশাল বড় নিয়ে জাতিসংঘে নিয়ে যেতেন। নেতা, ব্যবসায়ী, অভিনেতাসহ শতাধিক ব্যক্তির প্রতিনিধি দল প্রতি বছর যুক্তরাষ্ট্রে যেত।  গত বছর ড. ইউনূস আটজনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে যান। এবার তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে যাচ্ছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category