• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পর্দা উঠছে এশিয়া কাপের, উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

[ad_1]

আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৭তম আসর। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবারেরে আসর। জয় দিয়ে শুরু করতে চায় শক্তিশালী আফগানিস্তান। অন্যদিকে, এশিয়া কাপে নিজেদের ইতিহাসে হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের লক্ষ্য হংকংয়ের।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। এই গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৪ সাল থেকে এশিয়া কাপ খেলছে আফগানিস্তান। একবারও ফাইনাল খেলতে পারেনি আফগানরা। দলটির সেরা সাফল্য সুপার ফোরে খেলা। ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলেছে তারা। এবার সুপার ফোরের বাধা টপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আফগানরা।

অধিনায়ক রশিদ খান বলেন, ‘এবারের এশিয়া কাপে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা। টুর্নামেন্টে আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা এবং চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়। আমি জানি, আমাদের এই দলের ফাইনাল খেলার সামর্থ্য ও যোগ্যতা আছে। নিজ-নিজ দায়িত্ব সর্ম্পকে দলের সব খেলোয়াড়ই অবগত আছে। মাঠে নিজেদের সেরা পারফরমেন্স করতে মুখিয়ে আছে সবাই। সদ্য আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে পাকিস্তানের কাছে ৭৫ রানে হারে তারা। এই হার এশিয়া কাপে প্রভাব ফেলবে না। এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল ত্রিদেশীয় সিরিজ। এখানে আমরা দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তাই এ সিরিজের ব্যর্থতা আমাদের দলে কোন প্রভাব ফেলবে না। আমরা মূলত, আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনায় রেখে সামনে এগোচ্ছি।

২০০৪ আসরে  প্রথমবার এশিয়া কাপ খেলতে নামে হংকং। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে এশিয়া কাপ খেলেছে তারা। এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে কোন জয়ের দেখা পায়নি হংকং। সর্বমোট ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং। দলের অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, ‘এবার আমরা বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে নামছি। আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভাঙ্গা এবং এশিয়া কাপে প্রথম জয় তুলে নেওয়া। এবার অতীত ইতিহাসে পাল্টে ফেলতে মরিয়া ছেলেরা।’

এশিয়া কাপের ৪টি আসরে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে তারা ৫টিতে জিতেছে, ১০টিতে পরাজিত হয়েছে। ১টি ম্যাচ টাই করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান-হংকং। এর মধ্যে আফগানরা ৩ ম্যাচে ও হংকং ২ ম্যাচে জয় পায়। 

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।

হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আংশুমান রাঠ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

May be an image of 6 people and text that says 'ACC ASIAN ASIANCRICKETCOUNCI CRICKET COUNCIL global HD * DPWORLD ASIA CUP 2025 ক্রপ-এ Ücraz ফ্রপ-বি 信 প্রহম পর্ের মূচি ឯ সেপ্টেম্বর। আবুধাবি ৮.৩০ ১৫ সেপ্টেম্বর আবুধাবি ৮.৩০ আফগানিস্তান- হংকং আরব আমিরাত- ওম্যান ১০ সেপ্টেম্বর দুবাই ២.១០ ১৫ সেপ্টেম্বর দুবাই ৮.৩০ রত-আরব আমিরাত শ্রীলঙ্কা শ্রীলঙকা-হংকং ১১ সেপ্টেম্বর আবুধাবি ৮.৩০ ১৬ সেপ্টেস্বর আবুধাবি ৮.৩০ বাংলাদেশ- বাংলাদেশ আফগানিস্তান ১২ সেপ্টেম্বর দুবাই ৮.৩০ ১৭ সেপ্টেম্বর দুবাই ৮.৩০ পাকিস্তান পাকিস্তান- -আরব আমিরাত ১৩ সেপ্টেম্বর আবুধাবি। b.00 ১৮ সেপ্টেম্বর আবুধাবি ២.១០ বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলং্কা- শ্রীলদ্কা-আফগানিস্তান ১৪ সেপ্টেম্বর দুবাই .0 ১৯ সেপ্টেম্বর দুবাই। ৮.৩০০ ভারত-পাকিস্তান ভারত- ভারত-ওমান -ওমান www.globaltvbd.com'



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category