• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র শুভ উদ্বোধন

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রধানমন্ত্রীর এ পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, বৃক্ষ শুধু অক্সিজেনের উৎসই নয়, এটি মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখে। তাই পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণকেও বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সমন্বিতভাবে কাজ করছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশ এবং অন্যান্য উপযুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

অনুষ্ঠানের শেষে বক্তারা সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category