• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সি। সোমবার (২০ এপ্রিল) বিকালে তিনি প্রেসক্লাবে আসেন। এসময় তাকে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।  

 

মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সদস্যরা শহরের প্রধান সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য, শহরের অসহনীয় যানজট এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন, আজ হকারদের বিক্ষোভের কারণে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং আশ্বাস দিয়ে বলেন, শহরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া জেলা পুলিশের প্রধান কাজ। সিটি করপোরেশন ও সকল রাজনৈতিক দল হকার উচ্ছেদে ঐক্যমত্য হয়েছে। পুলিশ প্রশাসনও একমত পোষন করেছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

সভায় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায়।

মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, অহিদুল হক খান, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, শফিউদ্দিন বিটু, এড. মনির হোসেন, আনিসউর রহমান আনিস, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইশতিয়াক আহমেদ, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মাইদুর রহমান রুবেল, মো: রাসেল আদিত্য, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম। সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category