• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের ৭ দালালকে কারাদণ্ড

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের দুটি টিম অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), বিল্লাল (৩১), মো. ইউসুফ হোসেন (৩৪), আসলাম (৫৫), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ৭ জনের মধ্যে ৪জনকে ১০ দিন এবং বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category