• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দ দূষণকারী যানবাহনগুলো থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আল-আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত এ অভিযানে শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জের দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category