• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

[ad_1]

সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কঠোর নজর দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু স্যালাইন দিয়ে কাজ হবে না, চারপাশ পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে ঢাকায় তৈরি করা মোবাইল হাসপাতালের মতো নারায়ণগঞ্জেও মোবাইল হাসপাতাল করা হবে।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশে দেন। এসময় মন্ত্রী নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ সারাদেশের ১০টি জেলা সদরে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ)  প্রভাতচন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category