• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে গ্যাসের লাইন সংস্কার দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাসের লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, শান্তিনগরসহ একাধিক এলাকাবাসী সড়ক অবরোধ করেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা না হলে আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারীরা।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্দর উপজেলার ত্রিবেনী পুলের সামনে ভুক্তভোগী মনির হোসেনের নেতৃত্বে ১২টি এলাকার বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ছোট পেশায় বেতনের অর্ধেকের বেশি টাকা লাকড়ি কিনতে কিনতে শেষ হচ্ছে। তিতাস গ্যাস ও নাসিকের দলাদলিতে আমরা সাধারণ মানুষ তিন বছর ধরে ভুগছি।

হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, ‘বুড়ো হয়েছি, কাজে যাওয়ার আগে গরম পানি করবো, করতে পারি না। রান্নাবান্নার কাজে আমাদের ভোগান্তির শেষ নেই।’

এসময় বন্দর থানা বিএনপির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ বলেন, আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে দাবি বাস্তবায়নে রোড কাটিংয়ে নাসিকের কোনো জামানত প্রয়োজন হলে নিজ উদ্যোগে দেওয়ার ঘোষণা দেন তিনি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category