• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অবস্থান কর্মসুচি পালন

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

[ad_1]

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাদের আমানত ফিরে পাওয়ার দাবিতে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় তারা ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের টাকা ফেরতের দাবি জানান। মঙ্গলবার (১২ মে) সকালে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবের সামনে জড়ো হয়ে ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা’র এই কর্মসুচি পালন করেন। কর্মসুচিতে মো: শহীদুল্লাহ, নাজিম উদ্দিন, ইউসুফ, রানা, ডিউক, তপু সাহা, বিথী, আল আমিনসহ বিপুল সংখ্যক আমানতকারী অংশ নেয়।

এসময় ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন আমানতকারীরা।

অবস্থান কর্মসুচিতে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও নির্বাচিত সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে, যা লাখো আমানতকারীকে ক্ষতির মুখে ফেলবে।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা।  

নারায়ণগঞ্জ ক্লাবের সামনে অবস্থান কর্মসুচি শেষ করে আমানতকারীরা মিছিল নিয়ে বঙ্গবন্দু সড়কের আলম কেবিনে সাথে ফাস্ট সিকিউরিটি ব্যাংক, উকিলপাড়ায় ইউনিয়ন ব্যাংক ও টানবাজারে এক্সিম ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে তাদের সমস্যা সমাধানের আহবান জানান। অন্যথায় যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য ব্যাংক কর্তৃপক্ষ দায়ি থাকবে বলে হুশিয়ারী দেয় আমান

৫টি ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এসব ব্যাংকে হেয়ার কাট (মুনাফা কেটে রাখা) বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আমানতকারীরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category