• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জে উদীচীর আয়োজনে নজরুল উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

[ad_1]

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারায়ণগঞ্জে আগমন এবং তাঁর বিখ্যাত ‘অভিযান’ কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ জেলা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) এক বর্ণাঢ্য নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে উদীচী নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি জাহিদুল হক দীপুর সভাপতিত্বে এবং ডলি বণিকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য। তিনি নজরুলের সাহিত্য, সংগ্রামী চেতনা এবং নারায়ণগঞ্জের সঙ্গে তাঁর ঐতিহাসিক সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

উদীচীর শিল্পীদের সমবেত কণ্ঠে নজরুলের কালজয়ী গান ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল’ এবং ‘তোরা সব জয়ধ্বনি কর’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কবি নজরুলের ‘অভিযান’ কবিতা আবৃত্তি করেন জিয়াউল ইসলাম কাজল।

 

সাংস্কৃতিক পর্বে একক সংগীত পরিবেশন করেন সুবীর চৌধুরী, ইকবাল সুমন, এ আর পরাগ, বৃষ্টি চৌধুরী, সাথী সাহা, মণীষা রায়, অর্পিতা, জুলহাস, অপরাজিতা, পলাশ, প্রিয়ন্ত ও জহিরুল। তবলায় সঙ্গত করেন উচ্ছ্বাস ও অঞ্জন সরকার।

 

নৃত্য পরিবেশন করেন শ্যামা, সঞ্চিতা ও সিয়াম।

 

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, উদীচীর শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category