• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন, প্রজ্ঞাপন জারি

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

[ad_1]

এবার আরও ১৪ জেলায় নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন মাস্টার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্টপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, তোফাজ্জল হোসেন মাস্টার একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আনোয়ার আলী এবং মাতার নাম জমিলা আক্তার খাতুন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category