• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নরসিংদীতে জুলাই শহীদ ডা. সজিবের কবর পাকাকরণে প্রভাবশালীদের বাঁধা

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর রায়পুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তরুণ চিকিৎসক ডা. সজিব সরকারের কবর সরকারি বরাদ্দ ও প্রশাসনিক আশ্বাস থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী মহল ও কবরস্থান কমিটির বাঁধার কারণে পাকাকরণের উদ্যোগ থমকে গেছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৮ জুলাই ঢাকার আজমপুরে পুলিশের গুলিতে শহীদ হন রায়পুরার মেঝেরকান্দি গ্রামের সন্তান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের লেকচারার ডা. সজিব সরকার। পরে তাকে চরসুবুদ্ধি ইউনিয়নের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুরার পাঁচজন শহীদকে নিজ নিজ এলাকায় দাফন করা হয় এবং তাদের কবর সংরক্ষণ ও পাকাকরণের জন্য সরকার থেকে ২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। একই বরাদ্দে অন্য চার শহীদের কবর পাকাকরণ শেষ হলেও শুধু ডা. সজিবের কবর স্থানীয় প্রভাবশালী মহল ও কবরস্থান কমিটির বাঁধার কারণে এখনো কাঁচা পড়ে আছে।

শহীদের পিতা মো. হালিম সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের জন্য জীবন দিল আমার ছেলে, অথচ তার কবর আজও কাঁচা পড়ে আছে। নানা অজুহাতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি নেইমপ্লেট ও ফুলগাছও উপড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, সরকারের দ্রুত হস্তক্ষেপ দরকার।”

স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, দেশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এক তরুণ চিকিৎসকের কবর পাকাকরণ না হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এ বিষয়ে জানান, “আমাদের কাছে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এলাকাবাসীর চাপ থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। তবে জনগণ অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি নেই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “ডা. সজিবের কবর পাকাকরণের জন্য সরকারি বরাদ্দ ও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বাঁধার কারণে কাজ এগোয়নি। কবরস্থান কমিটিকে বিষয়টি জানানো হলেও তারা সহযোগিতা করেনি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছোট ভাইকে আনতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান ডা. সজিব সরকার। তার মৃত্যুর পর পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category