• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় আপন ছোট ভাইয়ের হাতে আল আমিন (৩০) নামের এক মিশুক চালক খু/ন হয়েছেন। শনিবার (২ মে) সকালে একটি ফিলিং স্টেশনের সামনে প্রকাশ্যে এই ব/র্বরো/চিত হ/ত্যাকা/ণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘা/তক ছোট ভাই হাসানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
নি/হ/ত আল আমিন ও ঘাতক হাসান রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের নুর ইসলামের ছেলে। তারা সপরিবারে শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্বজনরা জানায়, হাসান ও আল আমিনরা ৫ ভাই ও ২ বোন। দীর্ঘদিন ধরে তাদের বোন দুই সন্তানের জননী তাসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল চৌয়ালা এলাকার হাবিবের ছেলে নাইম। কিন্তু নাইমের প্রেমের প্রস্তাবে বরাবরই অস্বীকৃতি জানান তাসলিমা। এ নিয়ে দীর্ঘদিন ধরে নাইমের সঙ্গে তাসলিমার ভাইদের বিরোধ চলছিল। এমনকি এই বিরোধে নাইমের ভ/য়ে তারা গ্রামের বাড়িতেও চলে যায়।
তিনদিন আগে তাসলিমার বড় ভাই আল আমিন নাইমের সঙ্গে বসে ওই ঘটনা মীমাংসা করে চৌয়ালার একটি ভাড়া বাসায় উঠে। কিন্তু তার ছোট ভাই হাসান এটা মেনে নিতে পারেনি। ক্ষোভে তিনি আল আমিনকে হম/কি দিয়েছিলেন, ‘তোর র/ক্ত দিয়ে আমি গোসল করমু’।
সবশেষ শনিবার সকালে আল আমিন বাজার করতে বের হলে সাটিরপাড়া আজাদ ফিলিং স্টেশনের সামনে হাসান তাকে কেঁচি দিয়ে পেটে একাধিক আ/ঘা/ত করেন। গু/রু/তর আহত অবস্থায় তাকে উ/দ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, আল আমিনের পেটে একাধিক গভীর আ/ঘা/তের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত র/ক্তক্ষ/রণের কারণেই তার মৃ/ত্যু হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, হ/ত্যাকা/ণ্ডের ঘটনায় ঘা/তক ছোট ভাই হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category