• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্র ও ইয়াবা সহ একাধিক মামলার আসামি আলমগীর আটক

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

[ad_1]

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি সচল ওয়ান শুটারগান ও ১৬৩ পিস ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর বাজার সংলগ্ন স মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ মার্চ) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৭) উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র ও মাদকসহ আলমগীরকে আটক করা হয়।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category