• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে ময়লার ভাগাড়ে জনদুর্ভোগ চরমে

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় জমে থাকা ময়লার ভাগাড় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে নির্ধারিত সময় অনুযায়ী ময়লা অপসারণ না হওয়ায় দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং রোগবালাইয়ের আশঙ্কা দিন দিন বাড়ছে।

শহরের চাষাড়া, ডিআইটি, খানপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে—রাস্তার পাশে স্তূপ করে রাখা ময়লা দিনের পর দিন পড়ে রয়েছে। এতে একদিকে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে আশপাশের বাসিন্দারা পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে বৃষ্টির সময় এসব ময়লা পানির সঙ্গে মিশে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে।

স্থানীয়দের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছেন না। নির্ধারিত সময়ে ময়লা অপসারণ না হওয়ায় পরিবেশ ক্রমেই নোংরা হয়ে উঠছে। অনেকেই জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ময়লা জমে থাকলে ডেঙ্গু, মশাবাহিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা এবং তদারকি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category