• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

দেওভোগে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এর নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ এলএন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হৃদয় (৩৮), দেওভোগ আখড়া এলাকার বাসিন্দা এবং মোখলেছ (৫৬), দেওভোগ আখড়ার মোড় এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬/২ দেওভোগ এলএন রোডে জনৈক মোখলেছুর রহমান পল্টুর টিনশেড বাড়ির সামনে গলি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে হৃদয়ের প্যান্টের পকেট থেকে ৩০ পিস এবং মোখলেছের লুঙ্গির কোচর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category