• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

[ad_1]

দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি দেখা যায়, যা একপর্যায়ে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় জ্বালানি ব্যয়ও বেড়ে যায় বলে পরিবহন সংশ্লিষ্টদের দাবি।

‎হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কের মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকে পড়ে থাকতে দেখা যায়। 

‎তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category