• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দীর্ঘ ৯ মাস পর উৎপাদনে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিট

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

[ad_1]

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) রাত ২টা থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদনে যায় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।
তিনি জানান, গ্যাস সংকটের কারণে ২০২৫ সালের ১৪ জুন থেকে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে শুক্রবার গভীর রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন চালু করা সম্ভব হয়।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরেই ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। এর ফলে ধাপে ধাপে কেন্দ্রটির একাধিক ইউনিট বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের জুন মাসেই ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট), ৫ নম্বর (২১০ মেগাওয়াট) এবং ৭ নম্বর (৩৬০ মেগাওয়াট) ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে পড়ে।
সূত্র আরও জানায়, সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরে বিকল্পভাবে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করে কর্তৃপক্ষ।
এদিকে, কেন্দ্রটির পুরনো ইউনিটগুলোও দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। ১৯৭৪ সালে চালু হওয়া ১ নম্বর (৫৫ মেগাওয়াট) এবং ১৯৭৬ সালে চালু হওয়া ২ নম্বর (৫৫ মেগাওয়াট) ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। এই দুটি ইউনিট ভেঙে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটার ব্লেডে ত্রুটির কারণে বর্তমানে মেরামত কাজ চলছে। তবে ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি প্রস্তুত রয়েছে এবং পূর্ণাঙ্গ গ্যাস সরবরাহ পাওয়া গেলে দ্রুতই উৎপাদনে ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর ৭ নম্বর ইউনিট চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে এবং বিদ্যুৎ সংকট নিরসনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category