• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ৪৯৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধীর পৈতৃক বসতভিটা ও আবাদি জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা।অভিযুক্ত শ্রী নৌতন চন্দ্র দাস ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।এদিকে ভুক্তভোগী পরিবার পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড, পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ সকালে দেউল চাকলাপাড়া গ্রামের মৃত তারনী কান্ত দাসের বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে শুভ চন্দ্র দাসকে (২৩) প্রয়োজনীয় কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী নতুন চন্দ্র সরকার ও তার সহযোগীরা।অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী শুভকে ফুসলিয়ে এবং মিথ্যা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তার বাবার নামীয় মোট ৯১ শতক জমি দলিল (নং-৬৫৪৫/২০২৫) মূলে নিজের নামে লিখে নেন নৌতন চন্দ্র দাস।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় দেউল চাকলাপাড়া এলাকায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শ্রী কালিয়াচন্দ্র রায়ের সভাপতিত্বে প্রায় দুই শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর মা অঞ্জলি রানী, বোন শিল্পী রানী ও মঞ্জু রাণী, মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রবিউল ইসলাম নান্নু, মোঃ বেসার, মোঃ বক্কর এবং কাকা সন্তোষ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত নতুন চন্দ্র দাস, আ: লীগের দোসর ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে এই জমি আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী মা অঞ্জলি রানী জানান, জমি লিখে নেওয়ার বিষয়টি জানার পর তিনি নৌতন চন্দ্র দাস এর বাড়িতে গেলে তাকে মারধর করতে উদ্যত হন নৌতন চন্দ্র দাস এর বাবা অমূল্য চন্দ্র ও ভাই লিটন।এসময় ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ ওয়াদুদ আলী শাহ্ উপস্থিত থেকে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শুভ চন্দ্র দাস-এর মা অঞ্জলি রানী বাদী হয়ে নৌতন চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা আঃ ওয়াদুদ আলী শাহ্ সহ ৭ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার,এসি ল্যান্ড,পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ রক্ষায় এবং হারানো জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় মা।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category