• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ভেতর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার ওপর হামলা করেছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সমর্থক যুবদলের কর্মীরা। তাকে এলোপাথারীভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

‎বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

‎হামলার শিকার বিএনপি নেতা অকিল উদ্দিন ভূইয়া জানান, আমরা অনুষ্ঠানে এক সাথে ছিলাম। হঠাৎ যুবদল নেতা মশিউর রহমান রনি আমাকে প্রশ্ন করে ভাই আপনি গত ১৭ বছর কোথায় ছিলেন? এক কথায় দুই কথায় রনির সাথে আমার তর্ক বিতর্ক শুরু হয়। পরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই আমাদের দুইজনকে শান্ত করে ঘটনাস্থলে মিলিয়ে দেয়। সেখানেই আমাদের ঝামেলা শেষ। কিন্তু আমি বের হয়ে জেলা পরিষদের সামনে যোহরের নামাজ পড়ার জন্য জায়গা খুঁজতে থাকি। এ সময় হঠাৎ করেই রনির নির্দেশে তার লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়।

‎এ বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মোবাইলে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

‎ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, হামলার ঘটনা আমরা শুনেছি। তবে এই বিষয়ে কেউ এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

 

এদিকে জেলা বিএনপি নেতা উকিল উদ্দিন ভুইয়ার ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরাদের মাঝে উত্তেজনা দেখা দেয়। চরম ক্ষোভ প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তারা বলেছেন, একজন সিনিয়র নেতার ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। নিন্দা জানাই। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন অনেক নেতাকর্মী।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category