• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

ডিজেল সংকটে বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধের আশঙ্কা

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে ডিজেল সংকট দেখা দেওয়ায় বন্দর সেন্ট্রাল ঘাটে ট্রলার চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুদ রয়েছে, তা দিয়ে আজ শুক্রবার রাত পর্যন্ত কোনোরকমে ট্রলার চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হলেও আগামীকাল শনিবার সকাল থেকে জ্বালানি সংকটের কারণে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

ঘাটের ইজারাদার দিদার খন্দকার এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হঠাৎ করেই ডিজেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ট্রলার পরিচালনা মারাত্মক সংকটে পড়েছে। এতে প্রতিদিন এই রুটে যাতায়াতকারী হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়বেন। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে যে পরিমাণ ডিজেল মজুত আছে, তা দিয়ে আজ রাত পর্যন্ত ট্রলার চালানো সম্ভব। তবে দ্রুত নতুন করে ডিজেল সরবরাহ নিশ্চিত করা না হলে আগামীকাল সকাল থেকেই ট্রলার চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআইডব্লিউটিএ, সদর থানা ও নৌ থানার প্রতি দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর সেন্ট্রাল ফেরিঘাট নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজারো মানুষ নদী পারাপার করে থাকেন। ট্রলার চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যবস্থার অভাবে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হবে।

এদিকে, বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category