• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে: জামায়াত আমির

Reporter Name / ৩০৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

[ad_1]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি নির্বাচনে এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যে পরিবর্তন এসেছে, সেটি আজ বাস্তবে রূপ নেবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদী শাসনের সাড়ে ১৫ বছরে যারা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, জীবনের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছেন- আমি প্রথমে সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহতাআলা তাদের শহীদী মর্যাদা দান করুন।’

‘যারা অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আত্মত্যাগ করেছেন, আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহতাআলা যেন তাদের জান্নাতের নেয়ামত দান করেন,’ যোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘শহীদ ও আহতদের বুক চিতিয়ে লড়াইয়ের ফলেই আজকের বাংলাদেশ। তারা যদি সেদিন জীবন না দিতেন, আহত না হতেন, তাহলে আজ ১২ তারিখে ভোট হওয়ার কথা ছিল না। মহান স্রষ্টার হুকুমেই সারাবিশ্বে সবকিছু পরিচালিত হয়। আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে ২০২৪ সালে এমন ঘটনা ঘটবে, অথচ সেটাই বাস্তবে রূপ নিয়েছে।’

‎নির্বাচনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আগে যখন নির্বাচন হতো, তখন আমার মতো দলের নেতারা, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জেলে ছিলেন। আমিও জেলে ছিলাম। কেউ ৬ মাস বা ৭ মাস আগেও চিন্তা করতে পারেনি যে এমন একটা অবস্থা তৈরি হবে। কিন্তু বাস্তবতা পরিবর্তিত হয়েছে।’

‎জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, জাতি জুলাইকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। যারা সম্মান করবে না, তারা অকৃতজ্ঞ হবে। এত বড় একটা বিপদ, সংকট থেকে আল্লাহতাআলা জাতিকে মুক্তি দিয়েছেন। সেই বীরদের প্রতি সম্মান দেখাতেই হবে।

শফিকুর রহমান জানান, চলমান নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের নীতি ও ইশতেহার ঘোষণা করেছে এবং জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category