• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

[ad_1]

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। জাতীয় দলের পেসার জাহানারা আলমের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রোববার বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছিলেন, নির্বাচক থাকাকালে মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির দীর্ঘ পর্যবেক্ষণ ও তদন্ত শেষে জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে রোববার বোর্ড সভায় মঞ্জুরুলকে বাংলাদেশের ক্রিকেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না। সূত্র আরও জানিয়েছে, এই ঘটনায় ভুক্তভোগী জাহানারা আলম যদি ব্যক্তিগতভাবে মঞ্জুরুলের বিরুদ্ধে ফৌজদারি বা আইনি ব্যবস্থা নিতে চান, তবে বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখার স্বার্থেই বোর্ড এমন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category