• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জামতলায় তোষকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়ক থেকে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন (৪০) নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, বুধবার ( ১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো মরদেহটি মোতালেবের বলে শনাক্ত করেন তিনি।

তিনি বলেন, পরিকল্পিতভাবে মোতালেবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোতালেব হোসেনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মোড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category