• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারকর্মীরা লেকের পানিতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

নিহত দুই শিশু হলো—আলামিন (৭) ও ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

তাদের বাবার নাম শাহ আলম।

পরিবারটি ফতুল্লার খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জিমখানা লেকে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে বিষয়টি জানানো হয় স্থানীয়দের ও উদ্ধারকারী দলকে। রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

একপর্যায়ে লেকের পানির নিচ থেকে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category