• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

জনগণের উন্নয়ন না করলে ভোট পাবেন না: ডিসি রায়হান কবির 

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

[ad_1]

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, জনগণের উন্নয়ন না করলে ভোট পাবেন না। জনগণ আর আগের মতো নাই। তারা চায় উন্নয়ন ও সহযোগিতা। স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হয়।

 

সোমবার (১১ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিসি রায়হান কবির আরও বলেন, ৩ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করে জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী। নিজস্ব আয় বাড়াতে হবে, সেবার মান বাড়াতে হবে। তবেই স্থানীয় সরকার শক্তিশালী হবে।

 

আমি অনেকের কাছ থেকে শুনেছি মেম্বারা নাকি ২০ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে, চেয়ারম্যানরা কোটি টাকা। আমার কথা হল আপনাদের বেতন কত? ইউনিয়ন পরিষদ পুরাটা বিক্রি করলে তো ৫ বছরে টাকা উঠবে না। মেম্বার চেয়ারম্যানরা যদি এটাকে ব্যবসা হিসেবে নেন তাহলে মেম্বার চেয়ারম্যান নি করার দরকার নেই। টাকা ব্যাংকে জমিয়ে রাখেন ব্যাংক থেকে আপনাদের প্রতি মাসে ১০% মুনাফা দিবে।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপ পরিচালক নিলুফা ইয়াসমিন,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category