• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছাত্রদল নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

[ad_1]

ছাত্রদল নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেলে হামলা, ভাংচুরের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে রূপগঞ্জ থানায় হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি মামলাটি করেন। এজাহারভুক্ত নিলয় ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামিদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম সুরুজ।

 

মামলার এজাহারে বলা হয়, শনিবারবিকেলে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানে উল্লেখিত আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় মঞ্চ ও অনুষ্ঠানস্থলে ভাঙচুর করা হয়। হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহার অনুযায়ী, হামলায় বাধা দিলে বাদীসহ আরও ৫ থেকে ৬ জনকে মারধর করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থলের মাইক, সাউন্ডবক্স, ব্যাটারি এবং উৎসবের জন্য আনা ফলসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদলের নেতা মারুফ মোল্লা ও সুলতান মাহমুদসহ ১২০ জনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে আমাদের আহত কর্মী আল ফারাবী। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category