• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress

Reporter Name / ৮৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:১১ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- চাকরির পেছনে না ছুটে কৃষিতে ভাগ্যবদল করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুর রহিম।সম্পূর্ণ জৈব সার ও বিষমুক্ত পদ্ধতিতে উন্নত জাতের দেশি পটল চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।তাঁর এই অভাবনীয় সাফল্য এখন সবার মুখে মুখে।আব্দুর রহিম চলতি মৌসুমে মাত্র ৪৫ শতক জমিতে দেশি জাতের পটলের আবাদ করেন।জমি প্রস্তুত, বীজ, সার ও সেচসহ তাঁর মোট খরচ হয় প্রায় ৫২ হাজার টাকা।আর এ পর্যন্ত তিনি পটল বিক্রি করেছেন ১ লাখ ৭০ হাজার টাকার।

ফলে সব খরচ বাদে মাত্র এক মৌসুমেই তাঁর নিট লাভ হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা।আব্দুর রহিম জানান, স্থানীয় বাজারে এই পটলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় তিনি দারুণ লাভবান হয়েছেন।ৎআব্দুর রহিমের এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন পটল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।স্থানীয় পাইকারেরা প্রতিদিন জমি থেকেই গুণগত মানসম্পন্ন এই পটল কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে।আব্দুর রহিমের মতো প্রায় অর্ধশতাধিক শিক্ষিত তরুণ এবার পটল চাষে সফল হয়েছেন।কৃষি বিভাগ থেকে তাঁদের আইপিএম প্রযুক্তিসহ সব ধরনের আধুনিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

​দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, শিক্ষিত যুবকেরা কৃষিতে সম্পৃক্ত হওয়া দেশের জন্য বড় একটি ইতিবাচক পরিবর্তন।সঠিক পরিকল্পনা ও শ্রম দিলে যে কৃষিতেই ক্যারিয়ার গড়া সম্ভব, রহিম এখন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category